ঢাকা

সর্বজনীন পেনশন স্কিমে সর্বোচ্চ ১১.৭২% মুনাফা বণ্টন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের বিনিয়োগের ওপর সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ পর্যন্ত মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। অর্জিত এই মুনাফা ইতিমধ্যে গ্রাহকদের নিজ নিজ পেনশন হিসাবে যুক্ত করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আলোচ্য অর্থবছরে পেনশন স্কিমের বিনিয়োগ করা অর্থ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই মুনাফা বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রচলিত আইন ও বিধিমালা মেনে প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ ও সময়কালের ওপর ভিত্তি করে এই মুনাফা হিসাব করা হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানান, সর্বজনীন পেনশনব্যবস্থার ওপর জনগণের আস্থা সুদৃঢ় করা এবং আমানতের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক রিটার্ন নিশ্চিত করতে কর্তৃপক্ষ স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই মুনাফা বণ্টনের মাধ্যমে গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন এবং পুরো পেনশন কার্যক্রম আরও গতিশীল হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স